Bengali Blog# Indian popular Festival Diwali Celebration/Deepawali Celebration/দীপাবলি
সবার কাছে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন Diwali 2022:আমার প্রিয় সকল ভাই বোনদের জানাই দীপাবালির আন্তরিক শুভেচ্ছা | আমি রামিজউদ্দিন মন্ডল এটা আমার প্রথম ব্লগ | আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি এবারের দীপাবলিতে কী কী করলাম কোথায় কোথায় ঘুরলাম সব কিছু জানাবো | প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখ আসা করছি ভালো লাগবে | সকালবেলা কী করলাম : সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা অন্য রকম আনন্দ জাগলো আমার মনে | আজ কালীপূজা খুবই আনন্দ হই হুল্লার হবে | কিন্তু বিছানা ছেড়ে যখন আমি বাইরে বেড়িয়ে এলাম তখন দেখি আকাশের চারিদিকে মেঘে ঢাকা এবং বৃষ্টি পড়ছে টিপটিপ করে | এটা দেখার পর আমার মন থেকে কিছুটা আনন্দ যেন সরে গেল | সকালটা এই ভাবেই বাড়িতে বসে বসে কেটে গেল | এর পর আস্তে আস্তে আবহাওয়া খুবই খারাপ হতে লাগলো | কিন্তু তারই মাঝে এই আনন্দকে কোনো বাঙালীই হারাতে চাই না | তাই আমরা বেড়িয়ে পড়লাম বাজারে কিছু কেনাকাটার উদ্দেশ্যে | বৃষ্টি তখনও ছাড়েনি | তারপর ভিজতে ভিজতে বাড়িতে এসে পরিষ্কার হয়ে একটু বসার পর বন্ধুদের ম্যাসেজ এবং কল আসতে থাকে | তাদেরকে আমার তরফ থেকে দীপাবলির শুভে...